পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৭:৩১ এএম

পাকিস্তানে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে দুই পাইলট নিহত হয়েছেন।

 

সোমবার (১৫ জুন) এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

 

নিহত পাইলটরা হলেন ক্যাপ্টেন কাসিম ও ক্যাপ্টেন তালহা।

 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের মারদান জেলায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে আরো তিনজন আহত হয়েছেন। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

HN
আরও পড়ুন