ইরানে হামলায় ইসরায়েলের ঘাঁটি ব্যবহার করছে মার্কিন যুদ্ধবিমান

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১২:২৩ এএম

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে বিমান হামলা চালাতে মার্কিন যুদ্ধবিমানগুলো ইসরাইলের বিমানঘাঁটি ব্যবহার করে আকাশে উড্ডয়ন করেছে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎস স্থানীয় একটি চ্যানেলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন (২৮ জুলাই) এ কথা জানিয়েছে যে, মার্কিন হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহর বিমানবন্দরটি পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মহাজেরানি। তিনি জানান, এই হামলায় ৩৫০ জন সরকারি কর্মচারী নিহত হয়েছেন। পাশাপাশি ভ্রমণ সুবিধা, ১২টি সেতু ও ২টি সুরঙ্গসহ ব্যাপক বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আরো কয়েকটি বিমানবন্দর ও ট্রেন স্টেশনও আক্রান্ত হয়েছে।

 

এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে সৌদি আরব ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলাদা টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এ আঞ্চলিক জলপথটি যৌথভাবে পরিচালনার জন্য ওমান একটি প্রস্তাব দিয়েছে, যেখানে স্বেচ্ছায় ফি দেয়া-নেয়ার মাধ্যমে চলাচল ও পরিবেশ রক্ষার ব্যবস্থা থাকবে।

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত