ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় আল-জাউফ গভর্নরেটে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সরকারি বাহিনী নিশ্চিত করেছে যে, তারা আল-জাউফ জুড়ে হুথীদের ‘সমাবেশ ও আস্তানা’ লক্ষ্য করে এই হামলাগুলো পরিচালনা করে।
এর আগে দেশটির মারিব অঞ্চলে হুথি যোদ্ধাদের লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানোর দাবি করে সরকার।
একই সঙ্গে তারা জানায়, গত শনিবার ও রবিবারে বিভিন্ন অঞ্চলে হুথিদের অবস্থানের ওপর অন্তত ১৮১টি অভিযান চালানো হয়েছে, যার ফলে বহু বিদ্রোহী নিহত ও আহত হয়েছেন।
বর্তমানে চলমান আমেরিকা-ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইয়েমেনে এই যুদ্ধ নতুন মাত্রা নিয়েছে। এদিকে জাতিসংঘ সতর্কবার্তা জারি করে জানিয়েছে, ২০২২ সালের অস্ত্রবিরতির পর ইয়েমেন আবারও পূর্ণ মাত্রার যুদ্ধের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে।
দ. কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত
আত্মরক্ষামূলক থেকে আক্রমণাত্মক কৌশলের দিকে ইরান