গাজায় যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত জ্যারেড কুশনার। চার ঘণ্টারও বেশি সময়ের বৈঠকে কুশনার নেতানিয়াহুকে পরিকল্পনায় বাধা সৃষ্টি না করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছে আলোচনার সঙ্গে পরিচিত এক ইসরায়েলি সূত্র।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প-সমর্থিত ১৫ দফা গাজা পরিকল্পনাটি চলতি মাসের শুরুতে নেতানিয়াহু প্রত্যাখ্যান করেছিলেন। সর্বশেষ বৈঠকে তিনি জানান, অক্টোবরের শেষ দিকে অনুষ্ঠেয় ইসরায়েলি নির্বাচন সামনে থাকায় পরিকল্পনাটি নিয়ে অগ্রগতি করা সমস্যাজনক।
নির্বাচনের আগে ডানপন্থী ভোটারদের সমর্থন ধরে রাখা এবং সাম্প্রতিক একাধিক জনমত জরিপে পিছিয়ে থাকার বিষয়টি নেতানিয়াহুর অবস্থানে প্রভাব ফেলছে বলে সূত্রটি জানিয়েছে। ফলে গাজা ইস্যুতে বড় ধরনের ছাড় দিতে তিনি অনাগ্রহী।
বৈঠকে কুশনারের সঙ্গে ‘বোর্ড অব পিস’-এর পরিচালক নিকোলাই ম্লাদেনভও ছিলেন। এর আগে রোববার মিশরে হামাসের সঙ্গে বৈঠক করেন তারা।
নেতানিয়াহুর অবস্থান হলো, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু করার আগে হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র হতে হবে। তবে হামাসের অবস্থান ভিন্ন। সংগঠনটি বলছে, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহারের সঙ্গে সমন্বয় করেই নিরস্ত্রীকরণ হতে হবে।
ফলে গাজা পরিকল্পনার প্রধান বাধা হিসেবে এখন সামনে এসেছে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণের ক্রম নিয়ে মতপার্থক্য। কুশনারের চাপ সত্ত্বেও এই দুই অবস্থানের মধ্যে সমঝোতা কতটা সম্ভব হবে, তা এখনো স্পষ্ট নয়। সূত্র: সিএনএন
যুদ্ধে মার্কিন অস্ত্রভান্ডারের খুব সামান্যই ব্যবহার হয়েছে: ট্রাম্প
মার্কিন নেতাদের জুয়ার খেসারত দিচ্ছে সাধারণ পরিবার: ভেলায়াতি
ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে তাড়াহুড়ো নেই ট্রাম্পের