ইরানের কাছে যে বিশেষ সুবিধা চাইল ইরাক

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০১:৩১ এএম

হরমুজ প্রণালী দিয়ে তেল রফতানির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ইরাক। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের কাছে এ আহ্বান জানান ইরাকের পার্লামেন্টের স্পিকার হাইবাত আল-হালবুসি।

 

ইরাকি নিউজ অ্যাজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

আল-হালবুসি বলেন, সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ইরাক অন্যতম।

 

এ অবস্থায় তিনি তেহরানকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার অনুরোধ করেন, যা ইরাকের অর্থনৈতিক স্বার্থকে রক্ষা করবে।

 

এর পরিপ্রেক্ষিতে গালিবাফ বলেন, ইরান ইরাকের সাথে, বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী। একইসাথে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়নেও আগ্রহী।

 

সূত্র: আল জাজিরা

HN
আরও পড়ুন