জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

 

তিনি আগামী এক বছর জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপক্ষীয় ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার পর নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে জাতিসংঘে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্ব এবং ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানের শপথ অনুষ্ঠিত হয়।

 

শপথ গ্রহণের পর মঙ্গলবার দিবাগত রাত ১টায় জাতিসংঘে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।

এইচএন
আরও পড়ুন