ইসরায়েলকে সমর্থন জার্মানির, ইরানের কড়া বার্তা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ এএম

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সাম্প্রতিক ইরানবিরোধী বক্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বুধবার বার্লিনের এই দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেন।

বাঘাই বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ও যুদ্ধ নিয়ে চ্যান্সেলর মের্ৎস যা বলছেন তা স্রেফ অপপ্রচার। মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন আড়াল করতেই পশ্চিমা বিশ্ব এমন মনগড়া গল্প সাজাচ্ছে।

তিনি আরও স্পষ্ট করেন, আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধা সংগঠনগুলো কারও প্রক্সি নয়, তারা নিজেদের স্বাধীনতার জন্যই লড়াই করছে। জার্মানি নিজস্ব অপরাধবোধ ঢাকার জন্য তেল আবিবকে অন্ধভাবে সমর্থন দিয়ে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তেহরান কোনো সামরিক পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে না জানিয়ে বাঘাই বলেন, ইসরাইলি মিথ্যাচারকে পশ্চিমারা ভিত্তি হিসেবে ব্যবহার করছে। নিজেরা যুদ্ধের ইন্ধন জুগিয়ে আবার শান্তির শিক্ষক সাজা জার্মানির দ্বিমুখী আচরণ ছাড়া আর কিছুই নয়।

তথ্যসূত্র: মেহের নিউজ এজেন্সি

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত