ইরানের মিনাব শহরে ফেব্রুয়ারিতে হামলার শিকার হওয়া স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাদাভির প্রয়াত স্ত্রী পারভিন মোমেন জাহমাতকেশ। ফাদাভির বক্তব্য এবং ইরানি গণমাধ্যমের আগের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রোববার ফাদাভি জানান, তাঁর প্রয়াত স্ত্রী দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় প্রায় ৯৭টি ‘শাজারেহ তাইয়্যেবেহ’ স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এসব শিক্ষাপ্রতিষ্ঠান আবাদান থেকে চাবাহার পর্যন্ত বিস্তৃত ছিল।
মিনাবের যে স্কুলটি ফেব্রুয়ারির হামলায় ক্ষতিগ্রস্ত হয়, সেটির প্রসঙ্গ উল্লেখ করার পরই ফাদাভি ওই স্কুলগুলোর বিস্তৃত নেটওয়ার্কের কথা তুলে ধরেন।
‘শাজারেহ তাইয়্যেবেহ’ প্রকল্পটি আইআরজিসির নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি বৃহত্তর শিক্ষা উদ্যোগের অংশ হিসেবে গড়ে উঠেছিল বলে ইরানি সূত্রগুলো জানিয়েছে।
২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের