যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে যেতে মারফিকে বাধা

ইরান যুদ্ধের তথ্য আড়ালের অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ এএম

পেন্টাগনের বিরুদ্ধে তথ্য গোপনের নজিরবিহীন অভিযোগ তুললেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি। সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরকালে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল-উদেইদে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

মারফির অভিযোগ, ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি ও আসল চিত্র মার্কিন জনগণ ও কংগ্রেসের কাছে গোপন রাখতেই ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। শুধু ঘাঁটি পরিদর্শনেই নয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে পেন্টাগন তাকে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং দিতেও অস্বীকৃতি জানায়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ সংঘাতের পর থেকে আল-উদেইদ ঘাঁটি একাধিকবার ইরানের হামলার শিকার হয়েছে। সিনেটর মারফি একে মার্কিন প্রশাসনের এক ‘বেআইনি ও নজিরবিহীন’ অপচেষ্টা হিসেবে উল্লেখ করে বলেন, যুদ্ধের প্রকৃত মূল্য ও পরিণতি সব মাধ্যম থেকেই আড়াল করা হচ্ছে।

সূত্র: পার্সটুডে

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত