হরমুজে মাইন বিস্ফোরণে ২৫০০ কনটেইনারসহ জাহাজডুবি

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৯ এএম

ইরানের কৌশলগত হরমুজ প্রণালির দক্ষিণাংশে সমুদ্রসীমায় একটি নেভাল মাইন বা নৌরদ বোমার সাথে ধাক্কা লেগে এবং পরবর্তীতে আগুনে পুড়ে আড়াই হাজারের বেশি কনটেইনারসহ একটি বিশাল পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।

ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী নিশ্চিত করেছে যে, বুধবার (১৪ অক্টোবর) সকালে অননুমোদিত ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ রুট ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

তথ্যমতে, ভাসমান মাইনের আঘাতে জাহাজে বিকট বিস্ফোরণ হয় এবং মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা সামলাতে না পেরে অবশেষে পুরো জাহাজটি সাগরে তলিয়ে যায়।

দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল ও আশেপাশের জলসীমায় প্রচুর কনটেইনার ভাসতে দেখা গেছে। এতে করে নতুন কোনো নৌ-দুর্ঘটনা এড়াতে আইআরজিসি স্থানীয় জেলে ও অন্যান্য নৌযানকে সতর্কতার সাথে চলাচলের আহ্বান জানিয়েছে।

সূত্র: মেহের নিউজ

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত