মার্কিন প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে জাহাজে সামরিক হামলা ইরানের

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ এএম

যুক্তরাষ্ট্রের বারবার চুক্তি ও প্রতিশ্রুতি লঙ্ঘনের কড়া জবাব দিয়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সম্প্রতি বিধিনিষেধ অমান্যকারী বিভিন্ন জাহাজে পরিচালিত হামলাগুলো মার্কিন পদক্ষেপের প্রত্যক্ষ প্রতিক্রিয়া বলে জানিয়েছে বাহিনীটি।

ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজের তথ্য অনুযায়ী, আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহবি নিশ্চিত করেছেন যে ওয়াশিংটন ইতিপূর্বে একাধিকবার সমঝোতা স্মারক অমান্য করেছে। দ্বিপক্ষীয় আলোচনার সময়েও তারা পর পর হামলা চালিয়ে নিজেদের দেওয়া অঙ্গীকার ভঙ্গ করে।

মোহবি স্পষ্টভাবে জানান, জাহাজগুলোতে পরিচালিত এই হামলা সামরিক চেইন অব কমান্ড বা কমান্ড শৃঙ্খলা মেনেই করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ও সমন্বয় ছাড়া কোনো অননুমোদিত সামরিক পদক্ষেপ ইরান গ্রহণ করেনি বলে তিনি নিশ্চিত করেন।

আইআরজিসির মুখপাত্র আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের এই অব্যাহত বিশ্বাসঘাতকতার বিপরীতে ইরানের প্রতিক্রিয়া ছিল সুনির্দিষ্ট ও কঠোর। নিজেদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং মার্কিন অপতৎপরতা রুখতে সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সূত্র: ফার্স নিউজ এজেন্সি

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত