আটক ইরানি তরুণকে দ্বিতীয়বারের মতো মৃত্যুদণ্ড

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পিএম

ইরানে জানুয়ারির দেশব্যাপী বিক্ষোভের সময় আটক শাহাব জাহেদিকে দ্বিতীয়বারের মতো মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মানবাধিকার সংগঠন এইচআরএএনএ (HRANA) এ তথ্য জানিয়েছে।

কারাজ শহরের ঘেজেল হেসার কারাগারে আটক জাহেদিকে তেহরানের বিপ্লবী আদালতের ১৫ নম্বর শাখা এ মৃত্যুদণ্ড দেন।

এইচআরএএনএর তথ্য অনুযায়ী, এর আগে দেওয়া তার মৃত্যুদণ্ডের রায় সুপ্রিম কোর্ট বাতিল করেছিলেন। একই মর্যাদার অন্য একটি আদালতে মামলাটির পুনর্বিচারের নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। পুনর্বিচার শেষে এবার তাকে আবারও মৃত্যুদণ্ড দেওয়া হলো।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত