দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে তুর্কমেনিস্তান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সোমবার (২ নভেম্বর) তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে পৌঁছান তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সফরকালে আরাঘচির তুর্কমেনিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এসব বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, রাজনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অর্থনৈতিক যোগাযোগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে ইরানের এই সফরকে তেহরান ও আশগাবাতের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের একটি কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
তবে বৈঠকের নির্দিষ্ট কর্মসূচি কিংবা আলোচনার সম্ভাব্য চুক্তি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
সূত্র: ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ইরানের হামলায় ২০ জনের বেশি বেসামরিক নাবিক নিহত, দাবি যুক্তরাষ্ট্রের