ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬৪০ জনে দাঁড়িয়েছে। গত ৪৮ ঘণ্টায় হামলাসংশ্লিষ্ট ঘটনায় আরও ১০ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার (৭ নভেম্বর) মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ১০ জনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আগের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও দুজন। মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ জনে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত মোট ৭৪ হাজার ৬৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রকাশিত হিসাব অনুযায়ী, নিহতের এই সংখ্যা যুদ্ধবিরতির পরও গাজায় প্রাণহানি অব্যাহত থাকার চিত্র তুলে ধরছে।
ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র: আব্দুল এল-সায়েদ
সৌদি আরবের জিজান শহরে সম্ভাব্য বিপদ সংকেত, নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ