গাজা, লেবানন ও সিরিয়ার ভূখণ্ড অনির্দিষ্টকাল দখলে রাখবে ইসরায়েল

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১১:২১ পিএম

গাজা, লেবানন ও সিরিয়ার দখল করা ভূখণ্ড অনির্দিষ্টকাল নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো রণাঙ্গনে সংঘাত তীব্র হলে ইসরায়েল তার দখল করা ভূখণ্ডের পরিধি আরও বাড়াতে পারে।

কাটজের বক্তব্য অনুযায়ী, এসব ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি কয়েকটি শর্ত পূরণের ওপর নির্ভর করছে। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পুরোপুরি বিলুপ্ত করা, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং সিরিয়া থেকে সব ধরনের ‘জিহাদি হুমকি’ দূর করা।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যে গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সামরিক উপস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও আঞ্চলিক উত্তেজনা আরও জটিল হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত