রমজান উপলক্ষ্যে নৃশংসতা বন্ধে সৌদি বাদশাহর আহ্বান

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৭:৪৭ এএম

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের নৃশংসতা বন্ধ করে নিরাপদ মানবিক করিডরের ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

বাদশাহর পক্ষে লিখিত বক্তব্যটি পাঠ করেন তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি। সৌদি আরবসহ বিভিন্ন দেশে সোমবার (১১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়া উপলক্ষে এই বক্তব্য দেন সালমান বিন আবদুল আজিজ।

সৌদি বাদশাহ বলেন, এটা বেদনাদায়ক যে ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা যখন হামলার শিকার হচ্ছেন, তখন এ বছর রমজান মাস এসেছে।

উল্লেখ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত উপত্যকাটিতে কমপক্ষে ৩১,০৪৫ জন নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আহত হয়েছেন ৭২,৬৫৪ জন। ইসরায়েলের হামলায় কার্যকর চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সুবিধার অভাবে প্রায় ৬৬,২০০ জনেরও বেশি শিশু আহত হয়েছে। আর নিখোঁজ ও ধ্বংসস্তূপের নিচে রয়েছে আরও অনেকে। 

AH
আরও পড়ুন