ঢাকা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

আপডেট : ১০ মে ২০২৫, ০৩:৩৭ পিএম

ভারতের সঙ্গে যুদ্ধ উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (পিএমডি)। 

পিএমডি জানায়, শনিবার সকাল ১০টা ৮ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল পাকিস্তানের উত্তরপশ্চিমে হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের ২৩০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের মূলত অনুভূত হয়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখুতনখোয়া রাজ্যে। 

এ ছাড়া পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি, উত্তর ওয়াজিরিস্তিানসহ বিভিন্ন জেলায় কম্পন টের পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। 

তবে এতে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।

 

RA