ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, দেশটির রাজনৈতিক নেতারা প্রয়োজন মনে করবেন, ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাবে। তিনি বলেন, 'আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারি যতক্ষণ রাজনৈতিক কর্তৃপক্ষ তা যুক্তিসঙ্গত মনে করেন।'
সোমবার (৬ এপ্রিল) আইএসএনএ নিউজ এজেন্সিকে দেয়া এক বিবৃতিতে মোহাম্মদ আকরামিনিয়া এ কথা বলেন।
আকরামিনিয়া আরও বলেন, 'শত্রু অবশ্যই এর পরিণতি অনুশোচনা করবে। এই যুদ্ধের পর আমাদের এমন একটি নিরাপত্তা অবস্থা নিশ্চিত করতে হবে, যাতে আরেকটি যুদ্ধের দেখা না দিতে হয়।'
এর আগে ইরান স্পষ্ট জানিয়েছে, চাপের মুখে কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে তারা রাজি নয়। তেহরানের ভাষ্য, কৌশলগত জলপথ হরমুজ প্রণালি খোলার প্রশ্নেও তারা সাময়িক সমঝোতায় যাবে না, বরং স্থায়ী ও বাস্তবসম্মত সমাধান ছাড়া কোনো সিদ্ধান্ত নেবে না।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ওয়াশিংটন স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয়, এমন ধারণা থেকেই এই অবস্থান নেওয়া হয়েছে। তিনি আরও জানান, চাপ প্রয়োগ করে বা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে ইরানকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না।
ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন, পাকিস্তান একটি ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’-এর প্রস্তাব দিয়েছে, যা বর্তমানে তেহরান পর্যালোচনা করছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো বাইরের চাপ বা সময়সীমার ভিত্তিতে নয়, বরং নিজেদের কৌশলগত স্বার্থ বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেবে। সূত্র: আলজাজিরা
ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ইরান-লেবানন-ইয়েমেনের ত্রিমুখী হামলা
ইরানের হামলায় ভারত মহাসাগরে পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ
ইরানের পেট্রোকেমিক্যাল কেন্দ্রে ইসরায়েলের হামলা
