যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরার আহ্বান পোপ লিও চতুর্দশের

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৬ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে এবং রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে দুই পক্ষকেই পুনরায় আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুর্দশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আফ্রিকার চারটি দেশ সফর শেষে রোমে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই জোরালো আহ্বান জানান। 

পোপ বলেন, ‘আমি শান্তির জন্য সংলাপে ফেরার আহ্বান জানাচ্ছি। সব পক্ষকে যুদ্ধের হুমকি দূর করতে হবে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পোপ আরও বলেন, ‘একজন ধর্মগুরু হিসেবে আমি কখনোই যুদ্ধের পক্ষে থাকতে পারি পারি না। আমি সবাইকে শান্তির সংস্কৃতি থেকে সমাধানের পথ খুঁজে বের করার অনুরোধ করছি, যেখানে ঘৃণা ও বিভাজনের কোনো স্থান নেই।’

সূত্র: বিবিসি, এপি

 

NB
আরও পড়ুন
সর্বশেষপঠিত