সৌদি আরবের শারুরাহ গভর্নরেটে সম্ভাব্য নিরাপত্তা হুমকির আশঙ্কা কেটে গেছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
এর আগে ওই এলাকায় সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে একটি সতর্কতা জারি করা হয়েছিল। পরে পরিস্থিতি পর্যালোচনা করে সিভিল ডিফেন্স জানায়, শারুরাহে এখন আর কোনো তাৎক্ষণিক বিপদ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি সিভিল ডিফেন্স বাসিন্দাদের সতর্কতামূলক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে পরিস্থিতি নিয়ে অপ্রয়োজনীয় ভিড় না করার এবং ঘটনাস্থল বা সংশ্লিষ্ট পরিস্থিতির ছবি ও ভিডিও ধারণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের পক্ষ থেকে সতর্কতা তুলে নেওয়া হলেও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সৌদি সংঘাতে তুরস্ক-পাকিস্তানকে জড়াতে নিষেধ হুতির