যুক্তরাষ্ট্রের আকাশে পাইলটবিহীন বিমানের সফল যাত্রা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ এএম

যুক্তরাষ্ট্রের আকাশে সম্প্রতি পাইলট ছাড়াই সফলভাবে উড্ডয়ন করেছে এক ইঞ্জিনের একটি বিশেষ উড়োজাহাজ। সেসনা ক্যারাভান নামের এই উড়োজাহাজটি তৈরি ও পরীক্ষা চালিয়েছে দেশটির একটি শীর্ষস্থানীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান। 
বিশেষজ্ঞরা বলছেন, বিমান চলাচল খাতে এটি এক নতুন যুগের সূচনা করল।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করে উড়োজাহাজটি পুরো মার্কিন মুলুকে প্রায় ৩,১৯৯ মাইল পথ অতিক্রম করে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রোগ্রামিংয়ের মাধ্যমে এর যাত্রাপথ আগে থেকেই নির্ধারিত ছিল। পুরো পথে যাত্রার বিভিন্ন প্রতিবন্ধকতা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা হয়।

পরীক্ষামূলক এই যাত্রায় উড়োজাহাজটি নির্দিষ্ট কিছু বিরতিতে বেশ কয়েকটি স্থানে অবতরণ করে। প্রযুক্তিবিদদের মতে, এই উদ্ভাবন ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্গম অঞ্চলে দ্রুত ত্রাণ পাঠাতে সহায়ক হবে। এছাড়া সামরিক অভিযান ও পণ্য পরিবহনেও পাইলটহীন বিমান বিশাল ভূমিকা রাখবে।

সূত্র: সামা টিভি

এইচএন
আরও পড়ুন