অরুণাচলে বিদ্রোহী হামলা, ভারতীয় সেনা নিহত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ এএম

ভারতের অরুণাচল প্রদেশের ভারত-মিয়ানমার সীমান্তসংলগ্ন ছাংলং জেলায় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের অতর্কিত হামলায় আসাম রাইফলসের এক জওয়ান নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন সেনাসদস্য।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ২১ আসাম রাইফলসের সদস্যরা সীমান্ত বেড়া নির্মাণ এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় এ হামলার শিকার হন। হামলায় নিহত ৪২ বছর বয়সি জওয়ানের নাম হাবিলদার জাংখোকাই কুকি।

আহত সেনাসদস্যদের দ্রুত উদ্ধার করে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, বিদ্রোহী গোষ্ঠী এনএসসিএন (কে-ওয়াইএ) বা তাদের কোনো সহযোগী দল এই হামলাটি চালিয়েছে।

ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে বড় ধরনের চিরুনি অভিযান শুরু করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। দীর্ঘদিন ধরেই ছাংলং জেলার এই সীমান্ত এলাকাটি বিদ্রোহীদের সক্রিয়তার কারণে অত্যন্ত সংবেদনশীল হিসেবে পরিচিত।

সূত্র: এনডিটিভি

এইচএন
আরও পড়ুন