মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৯:২১ পিএম

মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রসীমায় চলমান তীব্র সংঘাতের মধ্যে মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন-কে লক্ষ্য করে বড় ধরনের হামলার দাবি করেছে ইরান।

রোববার (১ মার্চ) ইরানি সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ছোড়া অন্তত চারটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি রণতরীতে আঘাত হেনেছে।

আইআরজিসির পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যমে প্রচারিত বার্তায় বলা হয়েছে, 'ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।'

এর আগে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনার ব্যর্থতার পর শনিবার ইরানকে লক্ষ্য করে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হত্যাকাণ্ডের জবাবে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে এবং ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দিতে মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক হামলা করছে।

সূত্র: এএফপি

AS/AHA
আরও পড়ুন