ইরানে মার্কিন স্থল সৈন্য মোতায়েনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, তেহরানের সঙ্গে চলমান এই সংঘাত আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।
ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সাথে আলাপকালে কট্টরপন্থী পররাষ্ট্রনীতির জন্য পরিচিত এই সিনেটর বলেন, ‘আমি এখনই এই সংঘাত শেষ হতে দেখছি না। আমাদের লক্ষ্য হলো এটা নিশ্চিত করা যে তারা (ইরান) যেন পুনরায় শক্তিশালী হয়ে উঠতে না পারে।’
গ্রাহাম আরও বলেন, ‘ইরানকে এমন অবস্থায় নিয়ে যেতে হবে যাতে তারা আমাদের ওপর আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা হারিয়ে ফেলে এবং তারা যেন আর কখনোই পারমাণবিক কর্মসূচিতে ফিরে যেতে না পারে।’
যুদ্ধ পরিস্থিতির স্থায়িত্ব নিয়ে তিনি মন্তব্য করেন, ‘সামনে আরও কয়েক সপ্তাহ এমন পরিস্থিতি চলবে। এরপর আমরা সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
ইরানিদের রাজপথে নামার ডাক নেতানিয়াহুর
