ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক শুরু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) প্রকাশিত তার একটি ভিডিওতে ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে বলে দাবি করে অনেক ব্যবহারকারী সন্দেহ প্রকাশ করেছেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্পাদিত হয়েছে কি না।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন নেতানিয়াহু নিজের এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ নিয়ে বক্তব্য দেন।
ভিডিওটি দেখার পর নেটিজেনরা মন্তব্য করেছেন, নেতানিয়াহুর ডান হাতে যেন ছয়টি আঙুল দেখা যাচ্ছে। পোস্টগুলো দ্রুত ভাইরাল হয়ে লাখ লাখ ভিউ সংগ্রহ করে। অনেকে লিখেছেন, ‘ক্লাসিক এআই ফিঙ্গার গ্লি,’ আবার কেউ বলেছেন, ‘তার হাত ভালো করে দেখুন।’
একজন ব্যবহারকারী হিব্রু ভাষায় লিখেছেন, এই বিবি, আপনি কি এতই বিশেষ যে আপনার ছয়টি আঙুল আছে, নাকি আপনি অনেক আগেই আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন? অনেকেই এমন গুজবও ছড়িয়েছে যে নেতানিয়াহু মারা গেছেন।
এই বিতর্কে প্রশ্ন তুলেছেন মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যান্ডেস ওয়েন্স। তিনি এক্সে লিখেছেন, ‘বিবি কোথায়?’ এবং নেতানিয়াহুর দপ্তরের এআই ভিডিও প্রকাশ ও মুছে ফেলার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন।
তবে এক্সের এআই চ্যাটবট গ্রোক এই দাবিগুলো খণ্ডন করে জানিয়েছে, নেতানিয়াহুর দুই হাতেই সাধারণ মানুষের মতো পাঁচটি আঙুল রয়েছে। ডান হাতে এমন দেখানো কেবল অপটিক্যাল ইল্যুশন—মঞ্চে ইশারা করার সময় লাল বৃত্ত ও কোণের কারণে হাতটি অস্বাভাবিক মনে হয়েছে। এটি কেবল ভিডিওর একটি স্থিরচিত্র।
গ্রোক আরও জানিয়েছে, নেতানিয়াহু জীবিত আছেন। ইরানি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়ানো মৃত্যুর গুজব মিথ্যা। বিশ্বস্ত সংবাদমাধ্যম যেমন স্নোপস, টাইমস অব ইসরায়েল এই গুজব খণ্ডন করেছে।
এদিকে, ক্রেমলিন নামের একটি পেজ থেকে দাবি করা হয়েছে যে, ইসরায়েলের ট্রেজারি সচিব স্কট বেসেন্ট হঠাৎ সংবাদ সম্মেলন থেকে বের হয়ে যান এবং কিছুক্ষণ পর আবার ফিরে আসেন।
নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু সাধারণত এক্সে সক্রিয় থাকলেও সর্বশেষ ৯ মার্চ পোস্ট করেছিলেন। তার বাবা সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছে বেইত শেমেশ এলাকায় ইরানি হামলার ধ্বংসস্তূপের মধ্যে হাঁটতে। সূত্র: এনডিটিভি
ইসরায়েলি হামলায় চার সন্তান নিহত, শোকে পাথর বাবা
ইসরায়েলকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের এক সপ্তাহের আল্টিমেটাম
ইরানজুড়ে সাড়ে ৩৬ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট
আমি ভেতর থেকে অনুভব করলেই যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
