ব্যক্তি নয়, কাঠামোর ওপর দাঁড়িয়ে ইরান: আব্বাস আরাঘচি

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০২:৩৩ পিএম

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রভাবশালী সচিব আলী লারিজানিকে হত্যার মাধ্যমে দেশটির নেতৃত্বকে স্তব্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 

বুধবার (১৮ মার্চ) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।

আব্বাস আরাঘচি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই ‘হত্যাকাণ্ডের রাজনীতি’ ইরানের শক্তিশালী রাজনৈতিক কাঠামোকে উৎখাত করতে পারবে না।

আরাঘচি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখনো বুঝতে পারেনি যে, ইসলামী প্রজাতন্ত্রের সরকার কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। আমাদের রয়েছে সুদৃঢ় রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ব্যক্তির উপস্থিতি বা অনুপস্থিতি এই কাঠামোকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। ব্যক্তিভেদে কাজের ধরনে পার্থক্য থাকতে পারে, কিন্তু সামগ্রিক ব্যবস্থাটি অত্যন্ত শক্তিশালী।

উদাহরণ হিসেবে তিনি গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, সর্বোচ্চ নেতার চেয়ে গুরুত্বপূর্ণ কেউ ছিলেন না, কিন্তু তার শাহাদাতের পর মুহূর্তেই সিস্টেমটি নিজের কাজ চালিয়ে গেছে এবং তার স্থলাভিষিক্ত নিশ্চিত করেছে। যদি পররাষ্ট্রমন্ত্রীকেও হত্যা করা হয়, তবে অবিলম্বে অন্য কেউ সেই দায়িত্ব গ্রহণ করবেন।

বিশ্লেষকদের মতে, শীর্ষ নেতাদের হারিয়েও ইরান যেভাবে দ্রুত বিকল্প নেতৃত্ব সামনে আনছে, তা পশ্চিমাদের জন্য একটি বড় বার্তা। লারিজানি হত্যার পর তেহরান যে পিছু হটছে না, আরাঘচির এই বক্তব্য তারই প্রমাণ।

SN
আরও পড়ুন