ইরানের ৩ টি বিমানবন্দরসহ ইরানজুড়ে বড় হামলার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানজুড়ে 'বৃহৎ পরিসরের' হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নতুন দফার এই হামলা দেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে জানা যায়, রাতের এই আকাশপথে চালানো অভিযানে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরকে লক্ষ্য করে নিখুঁত আঘাত হানা হয়েছে। এই বিমানবন্দরগুলো হলো- রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দর, বাহরাম বিমানবন্দর এবং আজমায়েশ বিমানবন্দর। ইসরায়েলে দাবি, এসব স্থাপনা ইরানের সামরিক কার্যক্রম এবং রসদ সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছিল।
ইসরায়েলে দাবি, এই বিমানবন্দরগুলো মূলত ইরানের সামরিক কার্যক্রম পরিচালনা, যুদ্ধবিমানের ঘাঁটি এবং যুদ্ধের রসদ সরবরাহের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত রাত থেকে ভোর পর্যন্ত তেহরানের বাসিন্দারা একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। শহরের আকাশজুড়ে ইরানের বিমান বিধ্বংসী কামানের গোলাবর্ষণের দৃশ্য দেখা গেছে। ইসরায়েলি হামলার তীব্রতায় অনেক আবাসিক এলাকার ভবনগুলোও কেঁপে ওঠে।
ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছেন, এটি তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনারই একটি অংশ এবং ইরানের যেকোনো ধরণের উস্কানির জবাবে এই অভিযান অব্যাহত থাকবে।
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা।
রাজনৈতিক নেতারা যতদিন চান, ততদিন যুদ্ধ চালিয়ে যাবে ইরান'
ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ইরান-লেবানন-ইয়েমেনের ত্রিমুখী হামলা
