যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা শুরুর আগে দুটি শর্ত পূরণের কড়া বার্তা দিয়েছে তেহরান, লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্তি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ শুক্রবার (১০ এপ্রিল) এক্সে দেওয়া পোস্টে স্পষ্ট করে বলেছেন, এই দুটি শর্ত পূরণ না হলে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা শুরু হবে না।
তিনি লিখেছেন, 'দুই পক্ষের মধ্যে পারস্পরিকভাবে সম্মত দুটি বিষয় এখনো বাস্তবায়ন হয়নি, লেবাননে যুদ্ধবিরতি এবং আলোচনার আগে ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্তি। এই দুটি বিষয় পূরণ না হওয়া পর্যন্ত আলোচনা শুরু হতে পারে না।'
এদিকে পাকিস্তানের রাজধানী ইসলমাবাদে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি দল। ইতোমধ্যে ইসলমাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল। এ প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফ।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনিও ইসলামাবাদের পথে রওনা হয়েছেন। রওনা দেওয়ার পূর্বে তিনি জেডি ভ্যান্স সাংবাদিকদের স্পষ্টভাবে সতর্ক করেন, আলোচনায় কোনো ধরনের কৌশলগত প্রতারণা মেনে নেওয়া হবে না। সূত্র: আলজাজিরা
যুদ্ধে ধ্বংসস্তূপ ইরান: ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার
ইরানি মুদ্রায় হরমুজ প্রণালির টোল পরিশোধের প্রস্তাব
