সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, লেবাননে চলমান সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির প্রভাব তার দেশকেও সরাসরি প্রভাবিত করছে এবং আঞ্চলিক অস্থিরতা থেকে সিরিয়া বিচ্ছিন্ন নয়।
তুরস্কের আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, লেবাননের ঘটনাপ্রবাহের প্রভাব রাজনৈতিক, নিরাপত্তা ও মানবিক দিক থেকে সিরিয়ার ওপরও পড়ছে, যা পুরো অঞ্চলের জটিলতা আরও বাড়িয়ে তুলছে।
এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর যুদ্ধ থামানোর প্রচেষ্টার প্রশংসা করেন এবং চলমান সংঘাত নিরসনে তার উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
শারা আরও বলেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সিরিয়া একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করছে এবং সরাসরি কোনো পক্ষের সঙ্গে যুক্ত না হয়ে আঞ্চলিক স্থিতিশীলতার দিকে অগ্রাধিকার দিচ্ছে। সূত্র: আলজাজিরা
হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা ইরানের
ইরান সংকট ঘিরে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক