জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি ধর্মালম্বীদের 'পাসওভার' উপলক্ষে কোরবানি দেওয়ার চেষ্টা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ২১ জনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ।
রোববার (৩ মে) ইসরায়েলি দৈনিক হারেৎজ-এর প্রতিবেদনে বলা হয়, একদল ইসরায়েলি জোরপূর্বক মসজিদ প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে এবং সঙ্গে একটি ছাগল নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়, যা পাসওভার ধর্মীয় আচার পালনের অংশ হিসেবে ব্যবহারের পরিকল্পনা ছিল বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে সন্দেহভাজনদের আটক করে আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে আল-আকসা মসজিদ প্রাঙ্গণ বারবার উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে ডানপন্থি ইসরায়েলি রাজনীতিক ও বসতি স্থাপনকারীদের উপস্থিতি এবং নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে ধর্মীয় আচার পালনের চেষ্টা ঘিরে পরিস্থিতি প্রায়ই সংবেদনশীল হয়ে ওঠে।
দশকের পর দশক ধরে বজায় থাকা বিদ্যমান ব্যবস্থার অধীনে অমুসলিমদের নির্দিষ্ট সময়ে এই প্রাঙ্গণে প্রবেশের অনুমতি থাকলেও সেখানে নামাজ আদায় বা ধর্মীয় প্রতীক প্রদর্শনের অনুমতি নেই। সূত্র: আলজাজিরা
সাইবার অপরাধের মার্কিন অভিযোগ ‘ভিত্তিহীন’ অপবাদ: উত্তর কোরিয়া
গাজার ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে ৮ হাজার মরদেহ
যুদ্ধে বিধ্বস্ত বিশ্ববিদ্যালয় জাদুঘরে রূপান্তর করবে ইরান