যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব নিয়ে নতুন তথ্য সামনে এসেছে, যেখানে যুদ্ধবিরতি থেকে পূর্ণাঙ্গ শান্তির দিকে যাওয়ার একটি নির্দিষ্ট সময়সীমাভিত্তিক পরিকল্পনার আভাস মিলছে।
মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান-এর মাধ্যমে ওয়াশিংটনে পাঠানো এই প্রস্তাবে তিনটি ধাপের একটি কাঠামো তুলে ধরা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। পুরো পরিকল্পনার লক্ষ্য, চলমান যুদ্ধবিরতিকে মাত্র ৩০ দিনের মধ্যে একটি স্থায়ী যুদ্ধসমাপ্তির চুক্তিতে রূপান্তর করা।
প্রস্তাব অনুযায়ী, একটি পারস্পরিক ‘অ-আগ্রাসন’ অঙ্গীকার গড়ে তোলার কথা বলা হয়েছে, যেখানে ইসরায়েলসহ সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধ পুনরায় শুরুর ঝুঁকি এড়াতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। এর মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ করার একটি বৃহত্তর কাঠামো তৈরি করার চেষ্টা করা হয়েছে।
পরিকল্পনার প্রথম ধাপে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ধীরে ধীরে উন্মুক্ত করার কথা বলা হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ শিথিল বা প্রত্যাহারের প্রস্তাবও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
এ ধাপে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে ইরান নিজেই মাইন অপসারণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়েছে। সূত্র: আলজাজিরা
ইরানের প্রস্তাবে নমনীয়তা, তবুও দূরত্ব কমেনি তেহরান-ওয়াশিংটনের
ইরানের দেওয়া নতুন ১৪ দফা প্রস্তাবে যা আছে