ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে চীনের তাগিদ

আপডেট : ০৬ মে ২০২৬, ০১:৫৭ পিএম

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি’ এখন সময়ের দাবি বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়টি জানায়, মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ করা এখন ‘অত্যন্ত জরুরি’ (Of utmost urgency) হয়ে পড়েছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে উভয় পক্ষ দ্রুত সাড়া দেবে বলে বেইজিং আশা প্রকাশ করেছে। বিশ্ব বাণিজ্যের স্থিতিশীলতা বজায় রাখতে এই জলপথ উন্মুক্ত রাখা অপরিহার্য বলে মনে করে চীন।

বিবৃতিতে চীন নিজেকে তেহরানের একজন ‘নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার’ হিসেবে উল্লেখ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালিতে একের পর এক জাহাজে হামলা এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় চীন এখন ইরান ও যুক্তরাষ্ট্রের ওপর কূটনৈতিক চাপ বাড়িয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। বিশেষ করে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বেইজিং এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অত্যন্ত আগ্রহী। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন