ইরানে অভ্যন্তরীণ বিভাজন সৃষ্টি করতে চাইছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: মোজতবা খামেনি

আপডেট : ২৮ মে ২০২৬, ০৯:৩৭ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ভেতরে বিভাজন সৃষ্টি করে দেশকে দুর্বল করার চেষ্টা করছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক লিখিত বক্তব্যে তিনি বলেন, সামরিক পরাজয়ের পর প্রতিপক্ষ এখন অর্থনৈতিক চাপ, রাজনৈতিক ও প্রচারণামূলক অবরোধের মাধ্যমে দেশকে কোণঠাসা করার চেষ্টা করছে।

তিনি বলেন, 'শত্রুর পরিকল্পনা হলো—বিভাজন ও ভাঙন সৃষ্টি করে জাতিকে দুর্বল করা, যাতে তারা সামরিক ব্যর্থতার ক্ষতি পুষিয়ে নিতে পারে এবং দেশকে নতজানু করতে পারে।'

আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশজুড়ে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, এমন পরিস্থিতিতে অভ্যন্তরীণ সংহতি অত্যন্ত জরুরি।

এদিকে চলমান উত্তেজনার মধ্যে ইরান–এর রাজনৈতিক নেতৃত্ব নিয়মিতভাবে জাতীয় ঐক্য ও প্রতিরোধমূলক অবস্থান জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন