লেবাননে অভিযান চলবে: ইসরায়েল কাৎজ

আপডেট : ০২ জুন ২০২৬, ১১:৫১ পিএম

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ স্পষ্টভাবে জানিয়েছেন, দক্ষিণ লেবাননে চলমান সামরিক অভিযান যেকোনো পরিস্থিতিতেই অব্যাহত থাকবে। তার বক্তব্যে বলা হয়েছে, সীমান্ত পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, এই অভিযান থামানোর কোনো পরিকল্পনা আপাতত নেই।

তিনি আরও জানান, ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে আরও বড় পরিসরে নতুন অভিযান চালানোর সম্ভাবনাও খতিয়ে দেখছে। 

পরিস্থিতির ওপর নির্ভর করে ভবিষ্যতে হামলার পরিধি আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি, যা সীমান্ত অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

দীর্ঘমেয়াদী লক্ষ্য সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রী বলেন, হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করাই ইসরায়েলের মূল উদ্দেশ্য। আর তাৎক্ষণিকভাবে তাদের ফোকাস হলো লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহর অস্ত্র সরিয়ে নেওয়া, যা ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন