সৌদি বিমানঘাঁটিতে হামলার খবর গুজব বললো রিয়াদ

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার খবর সঠিক নয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।

এক বিবৃতিতে তিনি বলেন, প্রিন্স সুলতান এয়ার বেস লক্ষ্য করে কোনো হামলা হয়নি। এর আগে বিমানঘাঁটিতে হামলার খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লেও তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

মালিকির ভাষ্য অনুযায়ী, আল-খারজ গভর্নরেটে যে বিমান হামলার সতর্ক সংকেত বেজেছিল, তা ছিল সম্পূর্ণ সতর্কতামূলক ব্যবস্থা। ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমান্তের কাছাকাছি এলাকায় রাডারের নজর থেকে হারিয়ে যাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

তিনি আরও জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা বেড়ে যাওয়ায় সৌদি আরবসহ বিভিন্ন দেশ উচ্চ সতর্কতায় রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।  সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন