যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে পাল্টা কড়া বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'এই যুদ্ধে নিঃসন্দেহে আমেরিকাকেই আত্মসমর্পণ করতে হবে।'
রেজাই আরও লেখেন, 'ট্রাম্পের সামনে দুটি পথ খোলা আছে, হয় তাকে আত্মসমর্পণ করতে হবে, নয়তো তাকে আত্মসমর্পণ করতেই হবে।'
তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন এবং দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করার কথাও বলেছেন।
চলমান উত্তেজনার মধ্যে ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই কঠোর অবস্থান প্রদর্শন করছে। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বাড়ানোর কথা বলছে, অন্যদিকে ইরানি কর্মকর্তারা দাবি করছেন, তারা কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। সূত্র: আলজাজিরা
রাতেই ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
খার্গ দ্বীপ দখলের ঘোষণা ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্রকে চুক্তি চূড়ান্ত করার আহ্বান তুরস্কের