ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কোনো পরিবর্তন আসছে না, যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত বর্তমান অবস্থাই বজায় থাকবে বলে জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শুক্রবার (১৯ জুন) এক বিবৃতিতে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত কিছু খবর নাকচ করে দেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) দেশটির পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, এমন খবর সঠিক নয়।
বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে চূড়ান্ত কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ইরান তার পরমাণু কর্মসূচির বর্তমান অবস্থা বজায় রাখবে।
তার ভাষ্য অনুযায়ী, আগে থেকে যেসব স্থাপনায় আইএইএর তদারকি চলছিল, সেগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে। এর মধ্যে রয়েছে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
তবে যুদ্ধের কারণে যেসব স্থাপনায় আইএইএর প্রবেশাধিকার স্থগিত করা হয়েছিল, সেগুলোর ভবিষ্যৎ পরিদর্শন নির্ভর করবে চলমান আলোচনা এবং সম্ভাব্য চুক্তির ফলাফলের ওপর।
বাঘাইয়ের বক্তব্যে স্পষ্ট হয়েছে, আলোচনার টেবিলে অগ্রগতি চললেও পরমাণু ইস্যুতে এখনই নতুন কোনো ছাড় বা অতিরিক্ত আন্তর্জাতিক তদারকির পথে হাঁটছে না তেহরান। বরং চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত বিদ্যমান ব্যবস্থাই বহাল রাখতে চাইছে দেশটি। সূত্র: আলজাজিরা
দৌড়ের ওপর ইনফান্তিনো
রাউন্ড অব ৩২-এ ওঠার সমীকরণ
বিশ্বকাপের দ্রুততম খেলোয়াড় কে এই বস