ঐতিহাসিক দিন বেছে সাজানো হয়েছে খামেনির শেষযাত্রার সূচি

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৭:৩৫ পিএম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যের সময়সূচি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ তারিখের সঙ্গে মিলিয়ে নির্ধারণ করা হয়েছে, যা রাজনৈতিক ও ধর্মীয়, উভয় দিক থেকেই বিশেষ প্রতীকী গুরুত্ব বহন করে। বিশ্লেষকদের মতে, এই সময় নির্বাচন নিছক কাকতালীয় নয়; বরং এর মাধ্যমে একাধিক বার্তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সূচি অনুযায়ী, শনিবার (৪ জুলাই) খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। একই দিনে যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বড় পরিসরের রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন করছে। এ উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ভাষণ দেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া খামেনির শেষকৃত্যের আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব এমন একটি দিনের সঙ্গে মিলেছে, যেদিন শিয়া মুসলিমরা তাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্বের মৃত্যুবার্ষিকী স্মরণ করেন।

পুরো শেষকৃত্যের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে ইসলামি বর্ষপঞ্জির মহররম মাসে। শিয়া মুসলিমদের কাছে এই মাস শোক, আত্মত্যাগ, বিশ্বাস এবং শহীদের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। বিশেষ করে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের শাহাদাতের ঘটনাই মহররমের কেন্দ্রীয় অনুষঙ্গ। ইমাম হুসাইনের বংশধারার সঙ্গে নিজের বংশপরিচয়ের সম্পর্ক রয়েছে বলে দাবি করা হতো আয়াতুল্লাহ আলি খামেনির।

এদিকে শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত খামেনির সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে জানানো হয়, তার কফিনে ইমাম হুসাইনের পবিত্র মাজারে উড়ানো ঐতিহাসিক পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয়েছে। ইরান সরকারের ভাষ্য অনুযায়ী, সাদা লেখাসংবলিত লাল রঙের এই পতাকাটি প্রতিরোধ, আত্মত্যাগ এবং সত্যের প্রতি অবিচল অঙ্গীকারের প্রতীক হিসেবে বিবেচিত হয়। সূত্র: সিএনএন

AS
আরও পড়ুন