ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গত সপ্তাহে ফিলিস্তিনের গাজা উপত্যকায় পৃথক দুটি বিমান হামলা চালিয়ে হামাসের দুই প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, লক্ষ্যভিত্তিক এই হামলাগুলোতে হামাসের গুরুত্বপূর্ণ দুই সদস্য নিহত হন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, নিহতদের একজন মুহাম্মদ নাজিব আশুর এবং অন্যজন তামির সাঈদ আবু নাহাল। তাদের দাবি, আশুর হামাসের নুখবা ইউনিটের একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতেন।
অন্যদিকে আবু নাহাল হামাসের একটি সেলের প্রধান ছিলেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দিতেন।
ইসরায়েলি সেনাবাহিনীর আরও দাবি, নিহত এই দুই ব্যক্তি ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা ও সমন্বয়ের সঙ্গে জড়িত ছিলেন। সেই কারণেই তাদের লক্ষ্য করে পৃথক বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ। সূত্র: আলজাজিরা
'বাব আল-মান্দাব প্রণালি ইরানের 'ব্যাকআপ অস্ত্র''
খামেনির জানাজায় সামনের সারিতে আইআরজিসি প্রধান