ইসরায়েলি সেনাবাহিনীতে বাজেট ঘাটতি, কমছে যুদ্ধ প্রস্তুতি

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১০:৪১ পিএম

ইসরায়েলি সেনাবাহিনী বাজেট সংকটে পড়েছে, যা সামরিক বাহিনীর যুদ্ধপ্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। বৃহস্পতিবার (২৭ আগস্ট) একাধিক ফ্রন্টের পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে তিনি এ কথা বলেন।

জামির বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও এর সদস্যরা যখন বিভিন্ন ফ্রন্টে অভিযান চালিয়ে যাচ্ছে, তখন অর্থের ঘাটতির মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এ পরিস্থিতি সেনাবাহিনীর প্রস্তুতি ক্ষতিগ্রস্ত করছে বলেও সতর্ক করেন তিনি।

অতিরিক্ত সামরিক বরাদ্দ নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে বিরোধের মধ্যেই সেনাপ্রধানের এই বক্তব্য এলো।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলমান সামরিক অভিযান ও রিজার্ভ সেনাদের ব্যয়ের কারণে সেনাবাহিনীর বাজেটে প্রায় ৪০ বিলিয়ন শেকেল বা ১২ দশমিক ৩ বিলিয়ন ডলারের ঘাটতি তৈরি হয়েছে।

এই অর্থসংকটের প্রভাব পড়েছে সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনাতেও। যুদ্ধবিমান ও গোলাবারুদ সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ কয়েকটি ক্রয় কার্যক্রমও অর্থসংকটে বাধাগ্রস্ত হচ্ছে। সূত্র: ডন

এএস
আরও পড়ুন