ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর দাবি করেছে, কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।
ইরানের বার্তা সংস্থা ফার্সের খবরে বলা হয়েছে, অপারেশন নাসর-২-এর ধারাবাহিকতায় এবং যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের জবাব হিসেবে এই হামলা চালানো হয়।
আইআরজিসির দাবি, হামলায় আলি আল-সালেম বিমানঘাঁটির দুটি ড্রোন হ্যাঙ্গার ও একটি বিমান জ্বালানি সংরক্ষণ ট্যাংকে আগুন ধরে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। একই সঙ্গে সেখানে থাকা মার্কিন সামরিক হেলিকপ্টারও ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে আইআরজিসির এ দাবির বিষয়ে কুয়েত বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: ডন
জর্ডানে তিনটি এফ-৩৫ ধ্বংসের দাবি আইআরজিসির
কেন হরমুজ প্রণালির একক নিয়ন্ত্রণ চায় ইরান?