মার্চে নিহত পাইলটকে শেষ বিদায় জানালো ইরান

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১০:১৬ পিএম

মার্চে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলার অভিযানে নিহত ইরানের বিমানবাহিনীর পাইলট ব্রিগেডিয়ার জেনারেল পাইলট মাজিদ কাজেমির দাফন কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি তার মরদেহ উদ্ধার ও শনাক্ত হওয়ার পর শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে তাকে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, মাজিদ কাজেমির মরদেহ নিয়ে শেষকৃত্যের শোভাযাত্রা শুরু হয়েছে।

ইরানি সামরিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২ মার্চ যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলার সময় ইসলামিক রিপাবলিক অব ইরান এয়ার ফোর্সের দুটি সু-২৪ যুদ্ধবিমানে থাকা চার সদস্যের একজন ছিলেন মাজিদ কাজেমি। অভিযানের সময় উপসাগরের আকাশে বিমান দুটি প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ভূপাতিত হয়।

বাঘাই আরও জানান, ওই অভিযানে নিখোঁজ বা নিহত হওয়া বাকি তিন ক্রু সদস্যের মরদেহ শনাক্ত কিংবা তাদের সন্ধান পাওয়ার চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত