প্রস্তাবিত শান্তি কাঠামোর আওতায় ফিলিস্তিনি ন্যাশনাল কমিটির কাছে নিজেদের অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছে হামাস। তবে এর জন্য গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারসহ কয়েকটি শর্ত পূরণের কথা জানিয়েছে সংগঠনটি।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের আলোচক দলের সদস্য গাজি হামাদ বলেন, শান্তি চুক্তির খসড়া উভয় পক্ষ অনুমোদন করার পর হামাস তাদের অস্ত্র ফিলিস্তিনি ন্যাশনাল কমিটির কাছে হস্তান্তর করবে। এই কমিটি প্রস্তাবিত শান্তি কাঠামোর অংশ হিসেবে গঠনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, চুক্তির পাঠ অনুমোদনের পর ইসরায়েলকে অবশ্যই চুক্তির প্রথম ধাপ বাস্তবায়ন শুরু করতে হবে।
হামাদের ভাষ্য, ফিলিস্তিনি ন্যাশনাল কমিটি এবং আন্তর্জাতিক বাহিনীকে গাজায় প্রবেশ করে ইসরায়েল-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার বিষয়টি নিশ্চিত করতে হবে।
একই সাক্ষাৎকারে তিনি আল জাজিরাকে দেওয়া আগের বক্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের পরই হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব হবে। সূত্র: আলজাজিরা
পাল্টাপাল্টি হামলার মধ্যেও মার্কিন-ইরান আলোচনা অব্যাহত
ইরানের ভয়ে সেনাদের মোবাইল ফোন কেড়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
হামাস ছাড়বে শাসনভার, কমবে ইসরায়েলি সেনা : ট্রাম্প