ইরান একই সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এবং উত্তেজনা প্রশমনের প্রস্তুতির বার্তা দিচ্ছে বলে জানিয়েছেন আল জাজিরার তেহরান প্রতিনিধি তোহিদ আসাদি।
তার প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্ক, সৌদি আরব এবং আলোচনায় মধ্যস্থতাকারী পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কূটনীতির দরজা এখনো খোলা রয়েছে এবং আলোচনার মাধ্যমে অগ্রসর হওয়ার সুযোগ আছে।
একই সঙ্গে আরাঘচি জোর দিয়ে বলেন, আত্মরক্ষার অধিকার ইরানের রয়েছে এবং প্রয়োজন হলে সেই অধিকার প্রয়োগ করা হবে। এতে পরিস্থিতি আবারও উত্তেজনার দিকে যেতে পারে, এমন ইঙ্গিতও রয়েছে।
অন্যদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি), যৌথ সামরিক সদর দপ্তর এবং ইরানের সেনাবাহিনীর বক্তব্যেও একই ধরনের বার্তা পাওয়া যাচ্ছে। তাদের দাবি, পরিস্থিতি আরও খারাপ হলে দীর্ঘস্থায়ী যুদ্ধ এমনকি আঞ্চলিক সীমানার বাইরে বিস্তৃত সংঘাতের জন্যও প্রস্তুত রয়েছে ইরান।
তবে আসাদি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতি তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যে চিহ্নিত। প্রথমত, ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দ্বিতীয়ত, চলমান যুদ্ধবিরতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। তৃতীয়ত, পরিস্থিতি অত্যন্ত জটিল, কারণ এখনো অনেক বিরোধ ও মতপার্থক্য রয়েছে, যেগুলোর নিষ্পত্তি কূটনীতি অথবা নতুন করে সংঘাত, যেকোনো পথেই হতে পারে। সূত্র: আলজাজিরা
ট্রাম্প-মোহাম্মদ বিন সালমান ফোনালাপ, কূটনৈতিক সমাধানে জোর
ইরানে নতুন হামলা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
হামলায় সহযোগিতা করলে লক্ষ্যবস্তু হবে আরব বিশ্ব