ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে আলাপকালে জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
শনিবার (১ আগস্ট) গভীর রাতে অনুষ্ঠিত ওই ফোনালাপে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের সঙ্গে আঞ্চলিক কোনো দেশের আগ্রাসী বা বৈরী পদক্ষেপের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী উপযুক্ত ও শক্ত প্রতিক্রিয়া জানাবে।
তিনি জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক আগ্রাসন বা শত্রুতামূলক কর্মকাণ্ডের মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তেহরান দৃঢ় অবস্থানে রয়েছে।
আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি নিয়েও আলোচনা করেন বলে আইআরএনএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: আলজাজিরা
আরাঘচি-আসিম মুনির-হাকান ফিদান আলোচনা, যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা
সংঘাত ও সংলাপ, দুই পথই খোলা রাখছে ইরান
ট্রাম্পের দম্ভের আগুনে পানি ঢালার চেষ্টা সৌদি যুবরাজের