ইয়েমেনের চলমান সংকটের সঙ্গে ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাঘাই বলেন, ইয়েমেনের বিষয়টি সম্পূর্ণ দেশটির অভ্যন্তরীণ ইস্যু এবং এর সমাধান সংলাপের মাধ্যমেই হতে হবে।
তিনি বলেন, 'আমরা আগেও বলেছি, ইয়েমেনের সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব। ইয়েমেন ইস্যুকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের সঙ্গে যুক্ত করা দায় এড়ানোর একটি প্রচেষ্টা।'
বাঘাই আরও অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের জন্য যুক্তরাষ্ট্র এবং তাদের সহযোগীরাই দায়ী।
তার ভাষায়, 'অঞ্চল এবং এর বাইরের যেকোনো ঘটনার দায় প্রথমে যুক্তরাষ্ট্রের, এরপর সেই সব পক্ষের, যারা আগ্রাসনের সহযোগী হিসেবে কাজ করছে।' সূত্র: আলজাজিরা
ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের দায়মুক্তি বন্ধে পদক্ষেপ চায় ইরান
হরমুজে এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
এ মুহূর্তে কোনো প্রতিনিধি দল পাঠাবে না ইরান: বাঘাই