সৌদি আরবের পাশে রয়েছে মিসর: বদর আবদেলাত্তি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পিএম

সৌদি আরবের ওপর হামলার ঘটনায় দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছে মিসর। মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, সৌদি আরবের নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ এবং মিসর সৌদি আরবের পাশে রয়েছে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এর আগে সৌদি আরব জানিয়েছিল, ইয়েমেনের হুথিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

ফিলিস্তিন ইস্যুতেও মিসরের অবস্থান তুলে ধরেন আবদেলাত্তি। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়ে তিনি বলেন, এ উদ্যোগে ইসরায়েলের পক্ষ থেকে একটি ইতিবাচক পদক্ষেপের অপেক্ষায় রয়েছে কায়রো।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র হস্তান্তরসংক্রান্ত অবস্থানেরও প্রশংসা করেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষায়, এ বিষয়ে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো দায়িত্বশীল অবস্থান নিয়েছে, যা প্রশংসার দাবি রাখে।

একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের বিরোধিতা করে তিনি বলেন, 'ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করা একটি লাল রেখা। আমরা এটি ঘটতে দেব না।'

মিসরের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং ইয়েমেনের হুথিদের সঙ্গে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে। সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত