হামাসের সামরিক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ পিএম

গাজা নগরীতে মঙ্গলবারের (১৩ অক্টোবর) বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী নিহত ব্যক্তির নাম মোমেন আহমদ সালামেহ আয় বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, তিনি হামাসের গাজা ব্রিগেডের কমান্ডারদের একজনের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করতেন।

তবে হামলায় তার মৃত্যুর বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ইসরায়েলি সেনাবাহিনীর এ দাবি স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত বছর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে অন্তত ১ হাজার ৪৯৮ জন নিহত হয়েছেন। সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত