ইরানে যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালালে তার পরিণতি দুঃস্বপ্নের মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী। তিনি জানিয়েছেন, সম্ভাব্য স্থল আক্রমণ মোকাবিলায় ইরানের উত্তর-পশ্চিম সীমান্ত থেকে শুরু করে মাকরান উপকূল পর্যন্ত পুরো সীমান্তজুড়ে সেনাবাহিনী শক্ত অবস্থানে রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানা গেছে।
জাহানশাহী বলেন, দেশের পুরো সীমান্তে স্থলবাহিনী মোতায়েন রয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চল থেকে মাকরান উপকূল পর্যন্ত বিস্তৃত সীমান্তে ইরানি বাহিনীর এই অবস্থান শত্রুপক্ষের যেকোনো স্থল অভিযান মোকাবিলার প্রস্তুতিরই প্রতিফলন।
ইরানি এই সেনা কমান্ডার সতর্ক করে বলেন, শত্রুপক্ষের স্থল অভিযান চালানোর পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার নয়; বরং তা অধরা স্বপ্ন হয়েই থাকবে। তাঁর বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, স্থলপথে আক্রমণের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সীমান্তজুড়ে বাহিনী মোতায়েন রেখেছে ইরান। তবে তিনি সম্ভাব্য অভিযানের মুখে সেনা মোতায়েনের সুনির্দিষ্ট সংখ্যা কিংবা প্রতিরক্ষা প্রস্তুতির বিস্তারিত জানাননি। সূত্র: ডন
হরমুজে জাহাজ চলাচলে ইরানের সঙ্গে সমন্বয় বাধ্যতামূলক: সাইয়ারি
ইরানে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা