আরামকো'র শেয়ার বিক্রি করে দেওয়ার আহ্বান হুথিদের

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ পিএম

সৌদি আরবের তেল স্থাপনাগুলো থেকে কর্মী ও সাধারণ নাগরিকদের দূরে থাকার আহ্বান জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। একই সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর শেয়ারহোল্ডারদের শেয়ারবাজারে তাঁদের শেয়ার বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছে গোষ্ঠীটি। ইয়েমেনের সামরিক সূত্রের এই সতর্কবার্তায় সৌদি আরবের তেল স্থাপনা ও বিনিয়োগের নিরাপত্তা নিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদ সংস্থা সাবাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়েমেনের সামরিক বাহিনীর একটি সূত্র এ সতর্কবার্তা দেয়। সূত্রটি সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে দেশটির তেল স্থাপনাগুলোর আশপাশ থেকে কর্মী ও সাধারণ নাগরিকদের সরে থাকার আহ্বান জানায়।

একই সঙ্গে আরামকোর শেয়ারহোল্ডারদের উদ্দেশে বলা হয়, দেরি হয়ে যাওয়ার আগেই যেন তাঁরা শেয়ারবাজারে নিজেদের শেয়ার বিক্রি করে দেন। তবে সম্ভাব্য হামলার সময়, নির্দিষ্ট লক্ষ্যবস্তু কিংবা শেয়ার বিক্রির জন্য কোনো সময়সীমা সম্পর্কে ওই বক্তব্যে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত